[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

যেসব দেশে যেতে বাংলাদেশিদের ভিসা লাগবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ ১:৪১ পিএম

২০২৬ সালে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বের বেশ কিছু দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে যেখানে কোনো ফি ছাড়াই

 শুধু পাসপোর্ট নিয়ে ভ্রমণ করা সম্ভব। এই তালিকার মধ্যে রয়েছে ভুটান, বার্বাডোস, বাহামাস, ফিজি, জ্যামাইকা, গাম্বিয়া, হাইতি, ডোমিনিকা, রুয়ান্ডা এবং ত্রিনিদাদ ও টোবাগোর মতো দেশগুলো।

এছাড়া দক্ষিণ আমেরিকার বলিভিয়া এবং এশিয়ার মালদ্বীপ, নেপাল ও কম্বোডিয়াসহ বেশ কিছু দেশে পৌঁছানোর পর সরাসরি 'ভিসা অন অ্যারাইভাল' সুবিধা পাবেন বাংলাদেশিরা।

অন্যদিকে শ্রীলঙ্কা এবং কেনিয়ার মতো দেশগুলোতে ভ্রমণের আগে অনলাইনে সহজ প্রক্রিয়ায় ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ সংগ্রহ করতে হবে। সব মিলিয়ে ২০২৬ সালে আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রক্রিয়াটি আরও সহজতর ও সুলভ হতে যাচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর