[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

রাজধানীতে নারীদের জন্য বিশেষ ইলেকট্রিক বাস, ছয় মাসে চালুর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মার্চ ২০২৬ ৪:১৫ পিএম

রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আগামী ছয় মাসের মধ্যে বিশেষায়িত ইলেকট্রিক বাস চালুর নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ড. এম শামসুল হক। তিনি বলেন, জনবান্ধব ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়েছে। বিশেষ করে গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।


ড. শামসুল হক জানান, নারীদের জন্য আলাদা ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে নারী চালক নিয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই এ প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।


বৈঠকে রাজধানীর সামগ্রিক পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রীর মতে, গণপরিবহনে মেট্রোরেল কার্যকর সমাধান হলেও কেবল একক ব্যবস্থার ওপর নির্ভর না করে বিকল্প পরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন। এ প্রেক্ষাপটে মনোরেলসহ দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগব্যবস্থা চালুর সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচনায় এসেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর