[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

এবার ঈদে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা কত দিন ছুটি পাচ্ছেন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১:৪০ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় সম্ভাব্য তারিখ হিসেবে আগামী মার্চের ২০ বা ২১ তারিখ ধরা হচ্ছে।

রমজান শুরুর পর থেকেই দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে।

তবে সরকারি ও বেসরকারি খাতের চাকরিজীবীরা এবার ঈদে কত দিনের অবকাশ পাবেন—এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।

প্রতি বছর ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকা থেকে লাখো মানুষ নিজ নিজ জেলায় যান। স্বল্প সময়ের মধ্যে বিপুল যাত্রী চলাচলের কারণে সড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত চাপ তৈরি হয়। ফলে যানজট ও ভোগান্তির ঘটনা নতুন কিছু নয়।

সংশ্লিষ্টদের মতে, ছুটি তুলনামূলক দীর্ঘ হলে যাতায়াতের চাপ কিছুটা বিভক্ত হয় এবং দুর্ভোগ কমে।


সাম্প্রতিক বছরগুলোতে সরকার ঈদের সময় নির্বাহী আদেশে ছুটি বাড়ানোর নজিরও দেখিয়েছে।

ফলে এবারও নির্ধারিত সাধারণ ছুটির পাশাপাশি অতিরিক্ত ছুটি ঘোষণা করা হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে।

চূড়ান্ত সিদ্ধান্ত জানতে সরকারি প্রজ্ঞাপন প্রকাশের অপেক্ষায় রয়েছেন

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর