[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

মার্চের দ্বিতীয় সপ্তাহে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ৯:২৪ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সম্ভাব্য সময়সূচি অনুযায়ী ১০ থেকে ১২ মার্চের মধ্যে অধিবেশন আহ্বান করা হতে পারে।

প্রথম বৈঠকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করা হবে।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ নতুন সংসদে উপস্থাপন করা হবে। একই সঙ্গে অধিবেশনে শোক প্রস্তাবও আনা হতে পারে।


এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে মনোনীত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এসআর

সম্পর্কিত খবর