[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

তারেক রহমানকে শুভেচ্ছা ডোনাল্ড ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৬ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রেক্ষিতে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তায় তিনি দুই দেশের বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


১৮ ফেব্রুয়ারি তারিখের ওই চিঠিতে ট্রাম্প আশা প্রকাশ করেন, পারস্পরিক বাণিজ্যিক সমঝোতাগুলোর বাস্তবায়ন অব্যাহত থাকলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং উভয় দেশের কৃষক ও শ্রমজীবী মানুষ উপকৃত হবেন।

একই সঙ্গে তিনি চলমান প্রতিরক্ষা সংক্রান্ত সমঝোতাগুলো দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। তার ভাষ্য অনুযায়ী, এতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আধুনিক ও উন্নতমানের সামরিক সরঞ্জাম সংগ্রহের সুযোগ পাবে।


চিঠিতে আরও বলা হয়, ওয়াশিংটন ও ঢাকার সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী করার লক্ষ্যে তিনি একযোগে কাজ করতে আগ্রহী। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন–এর প্রতি আস্থার কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা বাড়াতে যৌথ উদ্যোগের আশাবাদ ব্যক্ত করেন।


এর আগে নির্বাচনের ফল ঘোষণার পর ঢাকাস্থ মার্কিন দূতাবাস পৃথক এক বিবৃতিতে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ায় জনগণকে অভিনন্দন জানায় এবং নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথা তুলে

এসআর

সম্পর্কিত খবর