[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

রমজানের চাঁদ উদয়ে শুভেচ্ছা বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৩ এএম

সংগৃহীত ছবি

১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেশের আকাশে দেখা যাওয়ায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনা।

এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশে শুভেচ্ছা ও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ।


বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি রমজানকে মুমিনের বহু প্রতীক্ষিত মাস হিসেবে উল্লেখ করেন। নতুন চাঁদের আগমনে পবিত্র এ মাসকে আন্তরিক স্বাগত জানিয়ে তিনি সবাইকে ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করার আহ্বান জানান।


তার বার্তায় তিনি বলেন, রমজানের প্রতিটি মুহূর্ত যেন তাকওয়া অর্জন ও কোরআনের শিক্ষায় নিজেদের জীবন আলোকিত করার মাধ্যমে কাজে লাগানো হয়। পাশাপাশি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যাতে সবাই রমজানের গুরুত্ব অনুধাবন করে বেশি বেশি নেক আমল করার তাওফিক পান।


এদিকে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সভাটি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।


চাঁদ দেখার ঘোষণার পর আজ এশার নামাজের পর থেকেই দেশের বিভিন্ন মসজিদে তারাবির নামাজ আদায় শুরু হবে। ভোররাতে সেহরি গ্রহণের মাধ্যমে মুসল্লিরা প্রথম রোজা পালন করবেন।

এসআর

সম্পর্কিত খবর