[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

গেজেট জারির মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের অবসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ৯:১৫ এএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত্রে মন্ত্রিপরিষদ বিভাগ তাদের ওয়েবসাইটে পৃথক গেজেট প্রকাশ করে।


প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমান-কে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।

একই সঙ্গে তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠনের অনুমোদন প্রদান করা হয়েছে।


গেজেটে আরও বলা হয়, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই বিদ্যমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত বলিয়া গণ্য হইবে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নিয়োগসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।


রাষ্ট্রপতির আদেশক্রমে উক্ত গেজেটে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সংশ্লিষ্ট নথিপত্র মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর