[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

রশীদের চুক্তি বাতিল, নতুন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ উদ্দিন মিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১:০২ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর প্রশাসনের শীর্ষ পদে পরিবর্তন এসেছে।

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

তার স্থলাভিষিক্ত হয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, যিনি চুক্তিভিত্তিকভাবেই নতুন দায়িত্ব গ্রহণ করছেন।


শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ অক্টোবর জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে ড. শেখ আব্দুর রশীদকে যে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল, তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।


প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে।


নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এম সিরাজ উদ্দিন মিয়া নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আয়োজন এবং নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।


উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনের পর ড. শেখ আব্দুর রশীদকে চুক্তিভিত্তিকভাবে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর