[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

নির্বাচিত সংসদ সদস্যদের শপথের তারিখ জানালেন শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ৬:০০ এএম

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সদস্যের শপথগ্রহণ আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


প্রেস সচিব বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত তারিখ ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং এর বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম।


তিনি আরও জানান, শপথ আয়োজনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।


সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে আশা প্রকাশ করেন

এসআর

সম্পর্কিত খবর