[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

ঈদের আমেজে ভোটের দিন, বললেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৮ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধন-সংক্রান্ত গণভোটে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান-২ এলাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।


ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে প্রধান উপদেষ্টা দিনটিকে আনন্দঘন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের মানুষ আজ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন—ঈদের দিনের মতোই একটি আনন্দের আবহ তৈরি হয়েছে।


দেশবাসীর উদ্দেশে তিনি একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানান এবং সবাইকে গণভোটে অংশ নেওয়ার অনুরোধ করেন। বক্তব্যের শেষে উপস্থিত সাংবাদিক ও সমর্থকদের শুভেচ্ছা জানান তিনি। এ সময় উপস্থিত অনেকেই তাকে ‘ঈদ মোবারক’ বলে অভিনন্দন জানান।


গুলশান এলাকার এ কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভোটকেন্দ্র হিসেবে পরিচিত। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে একই কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর