[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

রমজানে সরকারি অফিস চলবে নতুন নিয়মে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ৯:১০ এএম

সংগৃহীত ছবি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সরকারি দপ্তরগুলোর জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এ সময়ে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।


তিনি জানান, রমজান মাসে অফিস সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য সংক্ষিপ্ত বিরতি রাখা হবে। নামাজের বিরতির সময়কাল ধরা হয়েছে ১৫ মিনিট।


তবে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা তাদের নিজস্ব বাস্তবতা ও প্রয়োজন অনুযায়ী আলাদা সময়সূচি নির্ধারণ করতে পারবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

এসআর

সম্পর্কিত খবর