[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

দল নিষিদ্ধ হলেও ব্যক্তি নিষিদ্ধ নন: নির্বাচন কমিশনার মাছউদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ৬:২৫ এএম

সংগৃহীত ছবি

সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে, তবে তার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট ব্যক্তিরাও নিষিদ্ধ হয়ে যান—এমন মন্তব্য করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে করা আপিলের শুনানির সময় তিনি এ কথা বলেন।

আপিলের শেষ দিনে অনুষ্ঠিত এই শুনানিতে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করেন।
শুনানিতে লিয়াকত আলীর পক্ষে থাকা আইনজীবী যুক্তি দেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন।

এর জবাবে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে একটি দলের ওপর, কোনো ব্যক্তির ওপর নয়।
সব পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেয় যে, আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ থাকবে।

এসআর

সম্পর্কিত খবর