[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ৬:৩৭ পিএম

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চ ও জুলাই মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ মোড়ে এসে অবস্থান নিলে সেখানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।
অবরোধ চলাকালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চলবে। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত কাটানোর ঘোষণাও দেন তিনি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে রিকশাযোগে ফেরার পথে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
হাদি হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে তার অনুসারী ও সংগঠনের নেতাকর্মীরা ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর