[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

এনসিপির চাওয়া প্রতীক তালিকায় নেই- সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫ ৯:০২ এএম

সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নিবন্ধিত কোনো রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকা থেকে প্রতীক নিতে হয়।

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে প্রতীকটি চেয়েছিল, তা তালিকায় না থাকায় বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি।

রোববার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, ‘কমিশন চাইলে প্রতীকের সংখ্যা কমাতে বা বাড়াতে পারে। তবে এনসিপির চাওয়া শাপলা প্রতীকটি অন্তর্ভুক্ত করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার।

সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর