[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সিলেটের ডিসি সারওয়ার আলমকে আদালতের শোকজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৫:১১ পিএম

সংগৃহীত ছবি

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আদালত।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এ নোটিশ জারি করেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত নোটিশটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিসি সারওয়ার আলম।

আদালত সূত্রে জানা গেছে, দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (এসকেআইএসসি) দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালের বহিষ্কারকে কেন্দ্র করে দায়ের হওয়া এক রিটের পরিপ্রেক্ষিতে এই শোকজ পাঠানো হয়।

নোটিশে ডিসিকে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক। 

এসআর

সম্পর্কিত খবর