[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

রোজার আগেই নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা : আখতার আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫ ৭:৫৩ এএম

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটের কমপক্ষে ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রোডম্যাপ প্রকাশের সময় তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ২৪টি কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত। নভেম্বর মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, প্রতি বুথে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটার রাখার পরিকল্পনা করা হয়েছে।

ভোটগ্রহণের ৩০ দিন আগে এ সংখ্যা প্রকাশ করা হবে। ইতোমধ্যে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানি শেষ হয়েছে, আর ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

এসআর

সম্পর্কিত খবর