[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

এই সপ্তাহেই আসছে নির্বাচনী রোডম্যাপ : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫ ৮:৩২ এএম

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনার চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কর্মপরিকল্পনা চূড়ান্ত করে এ সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, সীমানা নির্ধারণ সংক্রান্ত ৮২টি আসনের শুনানি আগামী ২৪ আগস্ট থেকে শুরু হয়ে টানা চার দিন চলবে।

ভোটকেন্দ্র বিষয়ে সচিব বলেন, নতুন কেন্দ্র বাড়ানো হবে না। তবে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র রাখা হবে।

এছাড়া প্রতিটি বুথে আগে ৫০০ জন ভোটার থাকলেও এবার থেকে ৬০০ জন ভোটার রাখা হবে। 

এসআর

সম্পর্কিত খবর