[email protected] বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩

প্যারোলে মুক্তি পেলেন শাকিল-ফারজানা দম্পতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন ২০২৫ ৫:৩৩ পিএম

সংগৃহীত ছবি

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজনা রুপা।

বুধবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় তারা সাময়িকভাবে মুক্তি পান বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার জানান, মায়ের মরদেহের শেষ দেখা এবং দাফনে অংশগ্রহণের জন্য একাত্তর টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজনা রুপাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। একইসঙ্গে তার স্বামী শাকিল আহমেদকেও প্যারোলে মুক্তি দেওয়া হয়।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সংক্রান্ত হত্যা মামলায় আটক এ দম্পতি পৃথক কারাগারে বন্দি ছিলেন। তাদের ময়মনসিংহে ফারজনার মা হোসনে আরা বেগমের জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে এই মুক্তির অনুমতি দেওয়া হয়।

একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ বন্দি ছিলেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং ফারজনা রুপা ছিলেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে। গত ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 


 

এসআর

সম্পর্কিত খবর