[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

৯ পদে বিএনপি ও ৪ পদে আওয়ামী লীগপন্থিদের জয়, জামায়াত শূন্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪০ এএম

ফাইল ছবি

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে রফিক উল্যাহ নির্বাচিত হয়েছেন।

মোট ৯টি পদে বিএনপিপন্থি আইনজীবীরা জয়লাভ করেছেন, আর আওয়ামী লীগপন্থি আইনজীবীরা ৪টি পদে এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

নির্বাচনে জামায়াতপন্থি কোনো প্রার্থী জয়ী হতে পারেননি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজগর হোসেন নির্বাচনের ফলাফল নিশ্চিত করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ৪০৪ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

এসআর

সম্পর্কিত খবর