[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

প্রত্যাহার হচ্ছে ১২১৪ ‘গায়েবি’ মামলা: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ৯:২৩ এএম

ফাইল ছবি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের হওয়া ১৬,৪২৯টি ‘গায়েবি’ মামলার মধ্যে ১,২১৪টি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন, গুম-খুন ও নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া কয়েকটি মামলার রায় আগামী অক্টোবরের মধ্যে পাওয়ার আশা করা হচ্ছে।

এসব মামলায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সাবেক সরকারের সংশ্লিষ্টদের নাম রয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে মামলাগুলো পুনর্মূল্যায়ন করা হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।

এসআর

সম্পর্কিত খবর