[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিশু রামিসা হত্যা মামলা লড়বেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে ২০২৬ ১০:৩৭ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রামিসার পরিবারের পক্ষে আদালতে আইনি লড়াই করার ঘোষণা দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ বৃহস্পতিবার (২১ মে) রাতে নিজের ভেরিফায়েড

 ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দিয়ে জানান, বিনা পয়সায় শিশু রামিসার পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি, যেন এই পৈশাচিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন হয় এবং অপরাধীরা যথাযথ শাস্তি পায়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী সেকশন-১১ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে ৭ বছর বয়সি রামিসার মরদেহ উদ্ধার করার পর তার বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রামিসাদের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ও ইয়াবা আসক্ত ঘাতক সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করা হয়েছে।

ঘটনার পর আত্মগোপনে থাকা মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে পুলিশ গ্রেফতার করে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করেছে এবং পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছে।

এসআর

সম্পর্কিত খবর