[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী পলকের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ ১১:২৩ এএম

সংগৃহীত ছবি

দুর্নীতির অভিযোগে করা একটি মানিলন্ডারিং মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-কে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) ঢাকার সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সহকারী পরিচালক আল-আমিন এ বিষয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে বৈধ আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধানে তার নামে ও বেনামে কয়েক কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে, যা ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।


এছাড়া বিভিন্ন ব্যাংক হিসাবে বড় অঙ্কের লেনদেনের তথ্য তুলে ধরে তদন্ত কর্মকর্তারা দাবি করেন, এসব অর্থের একটি অংশ অবৈধভাবে অর্জিত এবং তা মানিলন্ডারিংয়ের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে বলে সন্দেহ রয়েছে।


উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ডিসেম্বর ঢাকায় দুদকের একটি সমন্বিত কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। বর্তমানে আসামি কারাগারে থাকায় তদন্তের প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেন।

এসআর

সম্পর্কিত খবর