[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

লিভ টু আপিলের আদেশ কাল

জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি: দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪ ৫:১৯ এএম

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো অর্থ আত্মসাৎ করেননি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আসিফ হাসান।

তিনি জানান, ট্রাস্টের টাকা এখনও ট্রাস্টের ফান্ডেই রয়েছে।

রোববার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে গঠিত বেঞ্চে এই মামলায় খালেদা জিয়ার খালাস চেয়ে করা লিভ টু আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে দুদকের আইনজীবী বলেন, মামলার নথিপত্রে দেখা যায় ট্রাস্টের দুই কোটি ৩৩ লাখ টাকা ট্রান্সফার হলেও আত্মসাৎ হয়নি।

শুনানির সময় আদালতে খালেদা জিয়ার ১৫০ পৃষ্ঠার জবানবন্দিকে ঐতিহাসিক দলিল হিসেবে উল্লেখ করা হয় এবং এর কিছু অংশ পড়া হয়।

আইনজীবী তাঁর বক্তব্যে খালেদা জিয়ার জবানবন্দিকে কবি নজরুলের রাজবন্দির জবানবন্দির সঙ্গেও তুলনা করেন।

এদিকে, এই মামলার লিভ টু আপিলের আদেশের জন্য আগামীকাল সোমবার দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল জানান, কোনো অনিয়ম না থাকলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসনকে পাঁচ বছরের সাজার রায় দেওয়া হয়।

পরে খালেদা জিয়া আপিল করলে হাইকোর্ট তাঁর সাজার মেয়াদ বাড়িয়ে ১০ বছর করেন।

 

এসআর

সম্পর্কিত খবর