[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

ফতুল্লায় হারুন হত্যা মামলা: ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৬ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর হারুন অর রশিদ হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন

 সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।


​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:
​১. জহিরুল ইসলাম (১৮), পিতা- আবুল কালাম।
২. জামাল হোসেন (২০), পিতা- আব্দুস সালাম।
৩. সাইদুল ইসলাম (২৩), পিতা- শাহিন।
(সাজাপ্রাপ্ত সকলেই ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকার বাসিন্দা)

​সাজা: যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড।
​জরিমানা: প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড।
​উপস্থিতি: রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

​২০১৯ সালের ২৩ নভেম্বর ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় বকুল মিয়ার পাথর কারখানার সামনে হারুন অর রশিদকে হত্যা করে ফেলে যায় আসামিরা। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় প্রদান করেন।


​কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

এসআর

সম্পর্কিত খবর