[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে নবীউল হক হত্যা মামলার মূল অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২:৪৬ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বহুল আলোচিত নবীউল হক হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. সুমন (৩৫)কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার মাদামবিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, সুমন সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড এলাকার বাসিন্দা। তার বাবার নাম রহমত উল্ল্যাহ ওরফে রুম্মা।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন, গত বছরের ২৬ ডিসেম্বর সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া হত্যা মামলার এই আসামি মাদামবিবিরহাট এলাকায় আত্মগোপনে রয়েছেন।

পরে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।


চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আটক ব্যক্তিকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর