[email protected] বুধবার, ৪ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৭ পিএম

সংগৃহীত ছবি

লালমনিরহাট জেলা পুলিশের দুই কর্মকর্তা পদোন্নতি পাওয়ায় আনুষ্ঠানিকভাবে তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসআই (সশস্ত্র) মো. আনোয়ার হোসেন ও মো. আব্দুর রশিদকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতির র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে। তিনি তাদের ভবিষ্যৎ দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।


এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহাদত হোসেন সুমা, বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মো. জিন্নাহ আল মামুন, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. সফিকুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি জেলা পুলিশের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য শুভেচ্ছা ও সম্মাননার অংশ হিসেবে আয়োজন করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর