[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

ডিসেম্বরজুড়ে নয়, বছরে দুই দফায় ৩০ দিনের ছুটি পাবে অধস্তন আদালত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ৭:১৯ এএম

সংগৃহীত ছবি

অধস্তন আদালতের বার্ষিক ছুটির কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে।

এখন থেকে আর পুরো ডিসেম্বর মাসজুড়ে ছুটি থাকবে না। এর বদলে বছরে দুই দফায়—জুনে ১৫ দিন এবং ডিসেম্বরে ১৫ দিন—মোট এক মাস অবকাশকালীন ছুটি ভোগ করবেন অধস্তন আদালতের বিচারকরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


সূত্র জানায়, প্রতিবছর ১ জুন থেকে ১৫ জুন এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে ছুটি কার্যকর থাকবে। চলতি বছর থেকেই নতুন এই ছুটির সূচি চালু হচ্ছে।


এছাড়া একই সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়ে বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়নের বিষয়েও সিদ্ধান্ত হয়। জানানো হয়, মোট ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে সেখানে পদায়ন করা হবে। এরই মধ্যে ছয়জন কর্মকর্তা নিয়োগ পেয়েছেন।


সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালিত হবে।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত এই ফুলকোর্ট সভায় হাইকোর্ট বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর