[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ৭:২০ এএম

সংগৃহীত ছবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এখন নতুন নাম 'স্পেশাল ইন্টারভেনশন ফোর্স' (এসআইএফ) হিসেবে পরিচিত হবে।

প্রতিষ্ঠার সময় এই বাহিনীর নাম ছিল 'র‌্যাপিড অ্যাকশন টিম' (র‌্যা্ট)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় এই নাম পরিবর্তনের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

নাম পরিবর্তনের প্রেক্ষিতে প্রশ্ন উঠলে তিনি জানান, তাদের কার্যক্রম ইতোমধ্যে পরিবর্তনের মুখে রয়েছে এবং অনেকের আশা ছিল যে র‌্যাবের নাম পরিবর্তন করা হবে।

উপদেষ্টা জানিয়েছেন, বাহিনীর পোশাকও পরিবর্তন করা হয়েছে এবং শীঘ্রই নতুন পোশাকে তাদের দেখা যাবে।

এসআর

সম্পর্কিত খবর