[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বিক্রয় ডটকমে চাকরি, আবেদন করতে পারবেন নতুনরাও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ৭:১৮ পিএম

সংগৃহীত ছবি

দেশের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি সেলস বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।


পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: সেলস
পদসংখ্যা: নির্দিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা বিবিএ সম্পন্ন।
অভিজ্ঞতা: সর্বোচ্চ তিন বছর পর্যন্ত অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তবে অভিজ্ঞতা না থাকলেও (ফ্রেশার) আবেদন করা যাবে।


চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: পুরুষ
বয়সসীমা: ২২ থেকে ৩২ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আগ্রহীরা অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২১ মার্চ, ২০২৬।


বিস্তারিত তথ্য ও আবেদন সংক্রান্ত নির্দেশনা জানতে সংশ্লিষ্ট ওয়েব সাইটে ভিজিট করতে বলা হয়। 

এসআর

সম্পর্কিত খবর