[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন ২০২৫ ৬:৪৪ এএম

জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ এপ্রিল থেকে সেলাঙ্গর ও জোহর প্রদেশে চালানো তিনটি পৃথক অভিযানে এসব বিদেশিকে আটক করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গ্রেপ্তার ব্যক্তিরা কথিত ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে সম্পৃক্ত উগ্রপন্থি মতাদর্শ প্রচারে জড়িত ছিল।

তারা নিজেদের সম্প্রদায়ের মধ্যে চরমপন্থা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ করছিল এবং নিজ দেশে সরকার উৎখাতের লক্ষ্যে ‘সেল’ গঠন করেছিল বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন,

“মালয়েশিয়া কখনোই বিদেশি চরমপন্থি গোষ্ঠীকে আশ্রয় দেবে না। জাতীয় নিরাপত্তা প্রশ্নে সরকার কোন ধরনের ছাড় দেবে না। আমাদের দেশে জঙ্গি কর্মকাণ্ডের ঘাঁটি বা ট্রানজিট হাব গড়ে তোলার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

মালয়েশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় নেওয়া এ পদক্ষেপ নিয়ে দেশটির বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। 

এসআর

সম্পর্কিত খবর