[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ, ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন ২০২৫ ৪:১৬ পিএম

সংগৃহীত ছবি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার প্রতিবাদে কলকাতার ধর্মতলায় বিক্ষোভ মিছিল করেছে ভারতের বামপন্থী দল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (কমিউনিস্ট) বা এসইউসিআই।

রোববার (২২ জুন) বেলা ৩টায় পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আয়োজিত এই মিছিল ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে মার্কিন দূতাবাসের দিকে অগ্রসর হয়।

মিছিলে শতাধিক কর্মী, সমর্থক, ছাত্র, যুব ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। ‘আমেরিকার সাম্রাজ্যবাদ নিপাত যাক’, ‘ইরানে বোমাবাজি চলবে না’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

বিক্ষোভ চলাকালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এসইউসিআই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণকান্তি নস্কর বলেন, “মার্কিন সাম্রাজ্যবাদ গোটা বিশ্বের শান্তি বিনষ্ট করছে। ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা সেই নীতিরই অংশ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আন্তর্জাতিক যুদ্ধবিরোধী আন্দোলনের পাশে রয়েছি।”

মিছিলটি শান্তিপূর্ণভাবে মার্কিন দূতাবাসের সামনে গিয়ে শেষ হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও পর্যায়ক্রমে এই প্রতিবাদ কর্মসূচি চলবে। 

এসআর

সম্পর্কিত খবর