[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুন ২০২৫ ৯:২৩ এএম

সংগৃহীত ছবি

ইসরায়েলি হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানি সংবাদমাধ্যম আইআরএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমেরিকানরা একাধিকবার বার্তা পাঠিয়েছে, আলোচনা চেয়েছে।

তবে আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি— আগ্রাসন বন্ধ না হলে আলোচনা সম্ভব নয়।”

আরাঘচি আরও বলেন, “এই অপরাধে যুক্তরাষ্ট্রও অংশীদার। ফলে তাদের সঙ্গে আলোচনার কোনো অবকাশ নেই।”

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত শুরুর পর এবারই প্রথমবারের মতো পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নিতে জেনেভায় গেছেন ইরানের এই শীর্ষ কূটনীতিক।

আজ শুক্রবার তার ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, “শত্রুর আগ্রাসন বন্ধ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অভিযান চিরতরে বন্ধ করাই এই আরোপিত যুদ্ধ থামানোর একমাত্র উপায়। 

এসআর

সম্পর্কিত খবর