[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪ ১০:৫১ এএম

ফাইল ছবি

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা ড. মনমোহন সিং আর নেই।

৯২ বছর বয়সে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫১ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়া হয়।

চলতি বছরের শুরুর দিকে তিনি রাজ্যসভা থেকে অবসর গ্রহণ করেছিলেন।

হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়, মনমোহন সিং বয়সজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে জ্ঞান হারানোর পর দ্রুত তাকে হাসপাতালে আনা হয়।

চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও তার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। রাত ৯টা ৫১ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

মনমোহন সিং ভারতের দীর্ঘমেয়াদি আর্থিক সংস্কারের অন্যতম প্রধান স্থপতি ছিলেন এবং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

এসআর

সম্পর্কিত খবর