[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

সৌদি উপকূলে তেলবাহী জাহাজে দুই দফা হামলা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬ ৯:১৩ এএম

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাস আল খাফজি উপকূল থেকে প্রায় ৭২ নটিক্যাল মাইল পূর্বে আরব উপসাগরে

 চলাচলকারী একটি তেলবাহী জাহাজে দুটি অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও) জানিয়েছে, সোমবার (২ নভেম্বর ২০২৬) সংঘটিত এ ঘটনায় জাহাজে থাকা সব নাবিক নিরাপদ আছেন এবং এখন পর্যন্ত সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

​যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের জেরে হরমুজ প্রণালি ও আরব উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে একাধিক জাহাজে হামলার ঘটনার প্রেক্ষাপটে ইউকেএমটিও সংশ্লিষ্ট এলাকায় চলাচলকারী সকল জাহাজকে বাড়তি সতর্কতা অবলম্বনের এবং যেকোনো সন্দেহজনক তৎপরতা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দিয়েছে। হামলার কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বর্তমানে তদন্ত চলছে।

এইচ/এম

সম্পর্কিত খবর