[email protected] বৃহঃস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩

মালয়েশিয়া যেতে না পারা ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬ ২:০০ এএম

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়ার কথা থাকলেও যেতে না পারা ক্ষতিগ্রস্ত কর্মীদের মধ্য থেকে ১০ হাজার জনকে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশটিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে হাইকোর্টে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে।

প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত কর্মীদের সংখ্যা ও তাদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়ায় যাওয়ার জন্য মোট ৩৩ হাজার কর্মীর প্রক্রিয়া চলছিল।

এর মধ্যে ১৭ হাজার ৭৭ জন কর্মী ক্ষতির শিকার হয়েছেন। এসব ক্ষতিগ্রস্ত কর্মীর মধ্য থেকে ১০ হাজার জনকে কোনো ধরনের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হবে।

হাইকোর্টে জমা দেওয়া সংশ্লিষ্ট প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর