[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা: শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের ঘোষণা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৪ মে ২০২৬ ১০:০২ এএম

সংগৃহীত ছবি

বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালীন দলীয় কর্মীদের মনোবল ধরে রাখতে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'গভীর ষড়যন্ত্রের' অভিযোগ তুলে তিনি

 কর্মীদের সূর্যাস্ত পর্যন্ত গণনা কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দিয়েছেন। মমতার দাবি, প্রাথমিক রাউন্ডগুলোতে ইচ্ছাকৃতভাবে বিজেপির শক্ত ঘাঁটির ভোট গণনা করে একটি বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করা হচ্ছে।

​প্রায় ১০০টি আসনে তৃণমূলের জয় নিশ্চিত দাবি করে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সহায়তায় ভোট লুটের চেষ্টা চলছে এবং অনেক জায়গায় জোরপূর্বক গণনা বন্ধ রাখা হয়েছে। দলীয় এজেন্টদের উদ্দেশে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাত্র কয়েক রাউন্ডের ফলাফলে হতাশ হওয়ার কিছু নেই; বরং ১৭-১৮ রাউন্ড পর্যন্ত ধৈর্য ধরে লড়াই চালিয়ে যেতে হবে।

"আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব" উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দিনের শেষে জয় তৃণমূলেরই হবে। রাজনৈতিক বিশ্লেষকরা এখন বিকেলের পরবর্তী রাউন্ডগুলোর ফলাফলের দিকে তাকিয়ে আছেন।

এসআর

সম্পর্কিত খবর