[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

মার্কিন বি১-বি২ ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ মে ২০২৬ ৯:২৮ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা (বি১/বি২) নিয়ে দেশটিতে অবস্থানকালে কোনো নিয়োগকর্তার অধীনে কাজ করা বা পারিশ্রমিক গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। শনিবার (২ মে) দূতাবাসের

 ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

​বার্তায় স্পষ্ট করা হয়েছে যে, এই ভিসায় ভ্রমণকারীরা কেবল নির্দিষ্ট কিছু ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা বা দরকষাকষি করা এবং বিভিন্ন পেশাদার সম্মেলনে অংশগ্রহণ করা। তবে কোনো মার্কিন প্রতিষ্ঠানের হয়ে কাজ করা আইনত অনুমোদিত নয়।

​এছাড়া দূতাবাস আরও জানিয়েছে, কেবল সন্তানকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য এই ভিসা ব্যবহার করা যাবে না। ভিসার আবেদন পর্যালোচনার সময় যদি কনস্যুলার কর্মকর্তার কাছে মনে হয় যে ভ্রমণের মূল উদ্দেশ্য এটিই, তবে আবেদনটি সরাসরি প্রত্যাখ্যান করা হবে।

এসআর

সম্পর্কিত খবর