[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলবে - নেতানিয়াহু

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ ২:২৯ এএম

সংগৃহীত ছবি

ইরান ও তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

একই সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান-এর ভূমিকাও সমালোচনা করেছেন তিনি।


শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী এ অবস্থান তুলে ধরেন।


পোস্টে তিনি উল্লেখ করেন, তার নেতৃত্বে ইসরায়েল ইরানের শাসনব্যবস্থা ও তাদের মিত্রদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। তিনি ইরানকে আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য দায়ী বলেও অভিযোগ করেন।


একই বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সমালোচনা করে নেতানিয়াহু দাবি করেন, তুরস্ক ইরানকে সহায়তা দিচ্ছে। পাশাপাশি কুর্দিদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগও তোলেন তিনি।


তবে এসব অভিযোগের বিষয়ে তুরস্ক বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এসআর

সম্পর্কিত খবর