[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ইসরাইল ফার্স্ট নয়, আমেরিকা ফার্স্ট নীতিতে ফিরে আসতে বলল ইরান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ ৪:৫৪ পিএম

ইসলামাবাদে চলমান উচ্চপর্যায়ের বৈঠকের প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে কড়া মন্তব্য করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। তিনি জানিয়েছেন, এই আলোচনার সাফল্য বা ব্যর্থতা সম্পূর্ণভাবে

 ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকারের ওপর নির্ভর করছে।

​সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আরেফ উল্লেখ করেন, মার্কিন প্রতিনিধিরা যদি কেবল নিজেদের জাতীয় স্বার্থ বা ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে অটল থেকে আলোচনা এগিয়ে নেন, তবে উভয় পক্ষের জন্য ফলপ্রসূ ও লাভজনক একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

​তবে তিনি স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে বলেন, মার্কিন এজেন্ডায় যদি ‘ইসরাইল ফার্স্ট’ বা ইসরাইলের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়, তবে কোনো চুক্তি সম্ভব হবে না। মোহাম্মদ রেজা আরেফ হুঁশিয়ারি দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র যদি সেই পথে হাঁটে তবে আলোচনার ফলাফল হবে শূন্য এবং ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আগের চেয়ে আরও বেশি শক্তিশালী ও জোরালো করার পথে অগ্রসর হবে।

​ইরানের এই শীর্ষ নেতা আরও মনে করিয়ে দেন যে, আলোচনার পথ বন্ধ হয়ে পরিস্থিতি যদি সংঘাতের দিকে মোড় নেয়, তবে তার ফলে সৃষ্ট আর্থিক ও ভূ-রাজনৈতিক অস্থিরতা পুরো বিশ্বের জন্য চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

এসআর

সম্পর্কিত খবর