[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

আমিরাতে কবে হতে পারে ঈদুল আজহা, জানা গেল সম্ভাব্য তারিখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ৪:১৭ এএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য সময়সূচি নিয়ে ধারণা প্রকাশ করা হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
প্রকাশিত তথ্যে বলা হয়েছে, এর আগের দিন অর্থাৎ ২৬ মে আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সেই ধারাবাহিকতায় পরদিনই কোরবানির ঈদ উদযাপনের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
ঈদকে কেন্দ্র করে আমিরাতে ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত সরকারি ছুটি থাকতে পারে। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে এ সময় টানা কয়েক দিনের অবকাশ উপভোগের সুযোগ পাবেন দেশটির বাসিন্দারা।


তবে চূড়ান্ত তারিখ নির্ধারণের ক্ষেত্রে চাঁদ দেখার বিষয়টি গুরুত্বপূর্ণ। ফলে আকাশে চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই সম্ভাব্য সূচিতে পরিবর্তন আসতে পারে।

এসআর

সম্পর্কিত খবর