[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

নেপালে নতুন সরকার গঠনের পর সাবেক প্রধানমন্ত্রী কেপি ওলি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ ২:২৯ এএম

সংগৃহীত ছবি

নেপালে রাজনৈতিক অঙ্গনে নতুন মোড় নিয়েছে।

সদ্য গঠিত সরকারের শপথের পরদিনই দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি-কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গত বছরের সহিংস বিক্ষোভে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।


স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার সকালে রাজধানী কাঠমান্ডু-সংলগ্ন ভক্তপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। একই ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ সূত্র জানায়, আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং এ বিষয়ে বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান, এবং এই পদক্ষেপ কোনো প্রতিহিংসা নয় বরং ন্যায়বিচারের অংশ।


অন্যদিকে, ওলি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি আদালতে লড়াই চালিয়ে যাবেন।


তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ চলাকালে নিরাপত্তা ব্যবস্থাপনায় গাফিলতির কারণে হতাহতের ঘটনা বেড়ে যায়। যদিও সরাসরি গুলি চালানোর নির্দেশের প্রমাণ মেলেনি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাব ছিল। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে দুর্নীতিবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে, যাতে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান। পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকার পরিবর্তন হয় এবং নতুন নেতৃত্বে তদন্ত প্রক্রিয়া শুরু হয়।

এসআর

সম্পর্কিত খবর