[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

শীর্ষ নেতৃত্বের শূন্যতা সত্ত্বেও ইরানের শাসন ও সামরিক কাঠামো সচল: নেপথ্যে যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ১২:৩৮ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং আইআরজিসির শীর্ষ কমান্ডারদের মৃত্যুর পরও ইরান তার জটিল প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণে শাসনব্যবস্থা ও সামরিক সক্ষমতা ধরে রেখেছে। বর্তমানে

 খামেনির ছেলে মোজতবা খামেনি উত্তরাধিকার সূত্রে আনুষ্ঠানিক ক্ষমতা পেলেও পর্দার আড়ালে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং অভিজ্ঞ রাজনীতিকদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী গোষ্ঠী দেশ পরিচালনা করছে।

গুরুত্বপূর্ণ এই নেতৃত্বে বর্তমানে রয়েছেন আইআরজিসি প্রধান আহমদ ওয়াহিদি, কুদস ফোর্সের ইসমাইল কানি, নৌ-প্রধান আলিরেজা তাংসিরি এবং প্রভাবশালী স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

এছাড়া বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি-এজেই, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সাবেক নিরাপত্তা প্রধান সাঈদ জলিলি এবং অভিজ্ঞ কূটনীতিক আব্বাস আরাঘচি নিজ নিজ অবস্থান থেকে যুদ্ধকালীন নীতি নির্ধারণে ভূমিকা রাখছেন। বিশেষ করে আইআরজিসির 'মোজাইক' সাংগঠনিক কাঠামোর কারণে শীর্ষ কমান্ডারদের মৃত্যুতেও বিকল্প উত্তরসূরিরা দ্রুত দায়িত্ব বুঝে নিয়ে আঞ্চলিক প্রক্সি ও সামরিক কার্যক্রম সচল রেখেছেন।

এসআর

সম্পর্কিত খবর