[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ইরানের নতুন নিরাপত্তা প্রধান হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদর নিযুক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ১১:৫৮ এএম

ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানির স্থলাভিষিক্ত হয়ে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর

 (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘের জোলঘাদর। মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে এই ঘোষণা দেওয়া হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর গত সপ্তাহে আলি লারিজানিও নিহত হন, যা ইরানকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংকটে ফেলেছে।

নবনিযুক্ত নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের জোলঘাদর এর আগে আইআরজিসির ডেপুটি কমান্ডার-ইন-চিফ, জয়েন্ট স্টাফ প্রধান এবং বিচার বিভাগের কৌশলগত শাখার উপ-প্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন কাউন্সিল এবং লারিজানি মিলে সংকটকালীন ইরান পরিচালনা করছিলেন, এখন সেই কঠিন সময়ে নিরাপত্তার হাল ধরলেন জোলঘাদর।

এসআর

সম্পর্কিত খবর