[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, উপদেষ্টাদের প্রস্থানপথ খোঁজার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ১১:৩৭ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চলমান সামরিক সংঘাত দ্রুত শেষ করার

 ইঙ্গিত দিয়েছেন। সোমবার (৯ মার্চ) ফ্লোরিডায় সাংবাদিকদের তিনি জানান, সামরিক অভিযানের অধিকাংশ লক্ষ্য অর্জিত হয়েছে এবং যুদ্ধটি খুব শিগগির শেষ হয়ে যাবে বলে তিনি আশা করছেন।

তবে কৌশলগতভাবে তেলের দাম বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে ট্রাম্পের উপদেষ্টারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাকে একটি সম্মানজনক 'প্রস্থানপথ' বা এক্সিট র‍্যাম্প খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন।

যদিও হোয়াইট হাউস থেকে 'অপারেশন এপিক ফিউরি' অব্যাহত রাখার কথা বলা হচ্ছে, ট্রাম্পের বক্তব্যে যুদ্ধ সমাপ্তি ও প্রয়োজনে আরও আক্রমণের বিষয়ে কিছুটা অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে।

বিশেষ করে হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বাধাগ্রস্ত হলে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেও, ক্রমবর্ধমান জ্বালানি তেলের দাম ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে ট্রাম্প প্রশাসন এখন সংঘাতের একটি সন্তোষজনক পরিসমাপ্তির পথ খুঁজছে।

এসআর

সম্পর্কিত খবর