[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

জ্বালানি সরবরাহে শঙ্কা: যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মার্চ ২০২৬ ৮:২১ এএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য জানিয়েছেন।

বুধবার (৪ মার্চ) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আঞ্চলিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

এই পরিস্থিতি শুধু বাংলাদেশের জন্য নয়, বৈশ্বিকভাবেই উদ্বেগের কারণ।


মন্ত্রী জানান, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সরকার সতর্ক অবস্থানে রয়েছে এবং বিকল্প ব্যবস্থার দিকেও নজর দিচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তার বিষয়টি উত্থাপন করা হয়েছে। পল কাপুর বিষয়টি তার সরকারের উচ্চপর্যায়ে অবহিত করবেন বলেও জানান।


বর্তমান মজুত সম্পর্কে তিনি বলেন, সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে ঈদের ছুটি কিংবা মার্চ মাসের শেষ পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব হতে পারে।


এদিকে দেশে হঠাৎ করে ডিজেলের চাহিদা বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে ভারতে জ্বালানি পাচারের অভিযোগ রয়েছে।

এ ধরনের তৎপরতা ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদারের জন্য বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর