ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুতে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।
সোমবার (২ মার্চ) রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে রাজার এই শোকবার্তা পৌঁছে দেন।
নিহতের পরিচয়: নিহত মো. তারেক (৫৪) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন।
ঘটনার বিবরণ: বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে, ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে ওই বাংলাদেশি নাগরিক প্রাণ হারান।
নিরাপত্তার আশ্বাস: টেলিফোলাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী জানান, সে দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বাহরাইন সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
ধন্যবাদ জ্ঞাপন: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ ঘটনায় বাহরাইন সরকারের তাৎক্ষণিক সহযোগিতা এবং সহমর্মিতার জন্য দেশটির রাজাকে ধন্যবাদ জানান।
এসআর
মন্তব্য করুন: