[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা: একদিনে নিহত ৯৬,

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬ ৯:৪৭ এএম

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত

 ৯৬ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-এর (HRANA) বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

​২৪ ঘণ্টার প্রাণহানি: গত একদিনে নিহত ৯৬ জনের মধ্যে ৮৫ জনই বেসামরিক নাগরিক এবং ১১ জন সামরিক বাহিনীর সদস্য।


​মোট নিহতের সংখ্যা: গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৭৪২ জনে।
​শিশুদের অবস্থা: নিহতের মোট তালিকায় অন্তত ১৭৬ জন শিশু রয়েছে বলে জানানো হয়েছে।


​আক্রান্ত এলাকা: সোমবারে হওয়া হামলায় দেশটির একাধিক সামরিক ঘাঁটি ছাড়াও দুটি আবাসিক এলাকা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বান্দার আব্বাসের শহীদ বাহোনার পিয়ারসহ বিভিন্ন স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর