[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

নেতানিয়াহুর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি আইআরজিসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মার্চ ২০২৬ ১০:৫১ এএম

সংগৃহীত ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে—এমন দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

তাদের বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–এর কার্যালয়ের পাশাপাশি ইসরায়েলি বিমানবাহিনীর প্রধানের সদরদপ্তরও টার্গেট করা হয়েছে।


ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি সোমবার (২ মার্চ) আইআরজিসির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, নির্দিষ্ট সামরিক ও প্রশাসনিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।


এ দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, হামলায় তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘খাইবার’ নামে পরিচিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।


তবে হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য পাওয়া যায়নি।

এসআর

সম্পর্কিত খবর