[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

তেহরানের রাজপথে শোকের মাতম: ‘আমেরিকা-ইসরাইল নিপাত যাক’ স্লোগানে উত্তাল ইরান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মার্চ ২০২৬ ২:৩১ এএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আকস্মিক মৃত্যুতে তেহরান জুড়ে নেমে এসেছে

 শোকের ছায়া। আজ রোববার (১ মার্চ) ভোর হওয়ার সাথে সাথেই শোকাতুর জনতা তেহরানের রাজপথে জড়ো হতে শুরু করে। এসময় শোকার্ত মানুষের মুখে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিরোধী তীব্র স্লোগান।

​ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-এর ভিডিও ফুটেজে দেখা গেছে, তেহরানের রেভোলিউশন স্কয়ার এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। শোকাতুর জনতা ইরানের জাতীয় পতাকা ওড়ানোর পাশাপাশি খামেনির ছবি সংবলিত প্লাকার্ড হাতে মৌন মিছিল করেন। অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।

​হযরত ফাতিমা মাসুমেহ মাজার প্রাঙ্গণে সমবেত ইরানিরা ক্ষোভ ফেটে পড়েন। এসময় তারা উচ্চস্বরে ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরাইল নিপাত যাক’ বলে স্লোগান দিতে থাকেন। খামেনির ওপর চালানো এই হামলাকে তারা "কাপুরুষোচিত" এবং "অমার্জনীয় অপরাধ" হিসেবে বর্ণনা করেছেন।

​পুরো তেহরান জুড়ে বর্তমানে এক থমথমে ও আবেগঘন পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষের শোক মিছিলের পাশাপাশি রাজপথে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

​শনিবার রাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়, যাতে তিনি সপরিবারে নিহত হন। এই ঘটনার পর ইরান সরকার সাত দিনের সরকারি ছুটি এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

এসআর

সম্পর্কিত খবর