[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ইরানে হামলা চালাল ইসরাইল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ৫:০৬ এএম

সংগৃহীত ছবি

ইসরাইল জানিয়েছে, তারা ইরানের লক্ষ্যবস্তুতে একটি ‘প্রতিরোধমূলক সামরিক অভিযান’ শুরু করেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দেওয়া এক তাৎক্ষণিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।


ইসরাইলি কর্তৃপক্ষের দাবি, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য বড় ধরনের হামলার আশঙ্কা থাকায় আগাম নিরাপত্তা পদক্ষেপ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ জারি করা হয়েছে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী।
দেশটির নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণের আশঙ্কায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


তাৎক্ষণিকভাবে হামলার পরিধি বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে বিশ্লেষকদের মতে, এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে এবং বৃহত্তর সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।


সূত্র: আন্তর্জাতিক গণমাধ্য

এসআর

সম্পর্কিত খবর